1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 11:58 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী এড. মো. নূরুল ইসলাম সুজন

Reporter Name
  • Update Time : Saturday, November 18, 2023,
  • 343 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

রেলপথ মন্ত্রী বলেছে, বিরোধীদল বিএনপি সহ কিছুসংখ্য রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হল বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে শেখ হাসিনার পদত্যাগ করিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্রীয় ক্ষমতা আবার অসংবিধানিক একটি শক্তির হাতে দিনে চায়। এবং সে অসংবিধান শক্তি যারা ৭১ এর যুদ্ধ অপরাধী এবং ৭৫ এর খুনিচক্র, তারা ক্ষমতা দখল করবে বিএনপি জামাতের নেতৃত্বে।

 

পঞ্চগড়ের বোদা উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত দ্বাদশ জাতীয় সংবাদ নির্বাচন উপলক্ষে বর্ধিত সভায় তিনি একথা বলেন। গতকাল শনিবার দুপুরে মহিলা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন।

 

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল, সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করা, প্রত্যেক ক্ষেত্রেই যেন মানুষ নিজেদের পায়ে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করা। এটি ছিলো বঙ্গবন্ধুর সপ্ন। সেনাবাহিনীর একটি বিপদগামি দল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর সে সপ্নকে নস্যাৎ করেছে। বঙ্গবন্ধুর সেই আদর্শকে বুকে ধারণ করে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। পঁচাত্তরের অপশক্তি একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়।

 

তিনি আরও বলেন, দেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে। আমাদের সরকার দেশটাকে আগায় নিয়ে যাচ্ছে। আমাদের সরকার দেশের একটা পরিবর্তন আনতে চায়। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের পরিবর্তন। বিএনপি-জামাত দেশের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত। আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে, জনগণ শান্তিতে থাকতে পারে এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনের শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। এবং অপশক্তিকে প্রতিহত করার জন্য সকলকে সজাগ থাকার কথা বলেন।

 

এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাতীয় পরিষদ সদস্য মো. মনিরুল কাদের, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইউছুফ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মো ইমতিয়াজ হোসেন মির্জা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মকলেছুর রহমান জিল্লু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসিনুল হক, তথ্য বিষয়ক সম্পাদক রশিদুল ইসলান, মস্তাফিজুর রহমান বাবুল, আইন বিষয়ক সম্পাদক ইউনুস আলী লেলিন, ঝলইশালশীড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ্মলোচন দে, উপজেলা মহিলা লীগের সভাপতি শামসুর নেহার, যুব মহিলালীগের সভাপতি গুলশানারা পাপরী, সেচ্ছাসেবক লীগ নাছিরুল ইসলাম রানা, কৃষিক লীগের সাধারণ সম্পাদক সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ, যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনজাম পিয়াল প্রমুখ বক্তব্য রাখেন।

বর্ধিত সভায় দ্বাদশ জাতীয় সংবাদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে রেলপথ মন্ত্রী এড. মো. নূরুল ইসলাম সুজন কে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এসময় উপজেলা আওয়ামী, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট