1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 11:58 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

হাজারো কর্মী নিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করলেন মাসুদ দুলাল

Reporter Name
  • Update Time : Sunday, November 19, 2023,
  • 308 Time View

 

 

শাহারুখ আহমেদঃ

গত ১৫’ই নভেম্বর বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শনিবার থেকে চলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নের আবেদনপত্র বিতরণ কর্মসূচি। তফসিল অনুযায়ী ২১’শে নভেম্বরের মধ্যে সকল প্রার্থীদের আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

নির্ধারিত সময় অনুযায়ী ঢাকা বিভাগীয় গুরুত্বপূর্ণ এলাকা নারায়নগঞ্জ-৩ আসনে নৌকার মাঝি হতে সোনারগাঁ থেকে বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ভর্তি করে সহস্রাধিক নেতাকর্মীর পদধ্বনিতে রাজপথ কাপিয়ে আবেদনপত্র সংগ্রহ করেছেন ক্লিন ইমেজ হিসেবে বিবেচিত সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ আঃ লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এ.এইচ.এম মাসুদ দুলাল।

 

এসময় উপস্থিত নেতাকর্মীদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে স্লোগান ও মিছিলের মাধ্যমে।

 

গুরুত্বপূর্ণ এই আসনটিতে একাধিক প্রার্থীর মাঝে নৌকার মাঝি কে হবে, এবিষয়ে জেলা ও উপজেলায় সর্বস্তরের জনমনে রয়েছে অনিশ্চিত মনোভাব। কেন্দ্রীয় পর্যায়েও আসনটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যদিও বিগত দুই সংসদ নির্বাচনে মহাজোট থেকে প্রার্থী দেওয়া হয়েছে।

 

 

ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের আগ্রহী প্রার্থীদের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হচ্ছে। রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে কার্যালয়ের তৃতীয় তলা থেকে।

 

কার্যালয়ের পৃথক কক্ষ থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হলেও– সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে কার্যালয়ের নিচ তলায়।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশনে সব রাজনৈতিক দল ৩০’শে নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে।

 

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ এনামুল হক বিদ্যুৎ, আওয়ামী নেতা সাইফুল ইসলাম ঈমাম, উপজেলা যুবলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ রিয়াদ, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সহ-সভাপতি অপু সরোয়ার ও পৌর যুবলীগের নির্বাহী সদস্য হারুন জয়, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা কামাল হোসাইন নাঈম, নাঃ গঞ্জ শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাবেক সাঃ সম্পাদক শিপন, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি খোরশেদ, সম্ভুপুরা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি প্রপেল, আওয়ামী নেতা জসীমউদ্দি, কমোল হক, ছাত্র লীগ নেতা মোঃ ফজলে রাব্বী, রিটন প্রধান, মোজাফফর, মনোয়ার হোসেন মনু, হাসনাত আহমেদ প্রান্ত, মেহেদী হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট