1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:23 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

আ’লীগের দলীয় মনোনয়ন কিনলেন হানিফ

Reporter Name
  • Update Time : Sunday, November 19, 2023,
  • 269 Time View

 

চয়ন আহমেদ, কুষ্টিয়া:

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। শনিবার ১৮ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম কিনে শুভ উদ্বোধন করেন। এরপর দেশের বিভিন্ন জেলার প্রার্থীরা মনোনয়ন ফরম কিনতে শুরু করেন।

এদিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৯নভেম্বর দুপুরে কুষ্টিয়া-৩ আসনে দলীয় মনোনয়ন ফরম কেনেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। আরোও উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, মাযহারুল আলম সুমন, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক নেতা হিরন ও বর্তমান নেতা বাধন সহ কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

কুষ্টিয়া-৩ আসনে হানিফ এর পক্ষে মনোয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিষয়টি নিশ্চিত করে এক বার্তায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান বলেন, কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ভাইয়ের বিকল্প নেই। তিনি বিগত দুইবার এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। হানিফ ভাইয়ের জন্য আমরা কুষ্টিয়াবাসী ধন্য। বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি যে উন্নয়ন করেছেন আজ সেই উন্নয়ন দৃশ্যমান। তিনি আরো বলেন, এবারের নির্বাচনেও জনগন হানিফ ভাইকে পুনরায় এমপি হিসেবে দেখতে চান। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পুনরায় জনগন নৌকা মার্কায় ভোট দিয়ে হানিফ ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত বুধবার ১৫নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে এক ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট