1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 11:57 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে থেকে ট্রাক চুরি

Reporter Name
  • Update Time : Tuesday, November 21, 2023,
  • 239 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে থেকে একটি ১০ চাকার ট্রাক চুরির অভিযোগ উঠেছে। সোমবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার ভজনপুর বাজারে তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়ক থেকে ট্রাকটি চুরি যাওয়ার ঘটনাটি ঘটে। এ ঘটনায় চুরির অভিযোগ এনে ট্রাক মালিক সমারু তেঁতুলিয়া মডেল থানায় একটি জিডিমূলে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, চুরি যাওয়া ১০ চাকার ট্রাকের চালক বুলবুল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার সময় ভজনপুর বাজারের তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে (ঢাকা মেট্রো-ট-২০-২৭১৩) গাড়িটি রেখে বাড়িতে যান। সোমবার সকাল ৮টার সময় মালিক সমারু ও চালক বুলবুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন, ট্রাকটি সেখানে নেই।

তারা বিভিন্ন স্থানসহ আশপাশের এলাকায় খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করেন। পরে তেঁতুলিয়া মডেল থানায় বাদী হয়ে সমারু একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ট্রাক মালিক সমারু জানান, খোঁজাখুঁজির পরও ট্রাকটি পাওয়া যাইনি, এখনো খোঁজাখুঁজি করছি। বিষয়টি পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতিকে জানানো হয়েছে। সবাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক আমি আমার ট্রাক হারানোর বিষয়ে তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, অভিযোগের বিষয়টি নিশ্চিত করে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট