1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 1:56 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

৬৪ সিরাজগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড.মোঃ হোসেন মুনসুর স্যার

Reporter Name
  • Update Time : Wednesday, November 22, 2023,
  • 297 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

আসন্ন দ্বাদশ জাতীয়

সংসদ নির্বাচনে

৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোঃ হোসেন মুনসুর স্যার

 

শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি নিজের মনোনয়ন ফরম উত্তোলন করেন।

এ সময় (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) এর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসময় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড.মোঃ হোসেন মুনসুর স্যার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে চাই। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তড়াশ-সলঙ্গা) আসনকে সিরাজগঞ্জ জেলার মধ্যে একটি মডেল ও স্মার্ট আসন হিসেবে গড়ে তুলতে চাই। রাজনীতিতে প্রবেশ করে আমি আজীবন শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনকে আওয়ামী লীগের ঘাঁটি তৈরি করতে কাজ করে যাচ্ছি। বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে জনগণের-জান মালের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনায় নিয়ে তিনি আমাকে মনোনয়ন দেবেন।

 

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড.মোঃ হোসেন মুনসুর স্যার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ অনেক সুযোগ-সুবিধা পাচ্ছেন। দেশের অনেক উন্নয়ন হচ্ছে। তাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রহী ভূমিকা আছে। বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান।

 

এসময় এক প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড.মোঃ হোসেন মুনসুর স্যার বলেন, জাতীয় সংসদে অনেকেই প্রার্থী হতে পারে। যারা প্রার্থী হয়েছেন তাদের সবারই কোন না কোন যোগ্যতা রয়েছে। এটা নিয়ে নিজেদের মধ্যে কাঁদা ছুড়াছুঁড়ির কিছুই নেই। কারণ জননেত্রী শেখ হাসিনা একটি সেমিনারে বলছেন যতফুল ফুটতে দিন, আমি সবচেয়ে ভালো ফুলটি বেছে নিব। যে প্রার্থীর যোগ্যতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ হবে তাকেই তিনি মনোনয়ন দিবেন। আমি দীর্ঘদিন ধরেই তৃণমূলের আওয়ামী লীগ রাজপথে আছি। আমি মনোনয়ন পেলে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে সাধারণ মানুষকে নিয়ে (রায়গঞ্জ–তাড়াশ-সলঙ্গা) আসনের উন্নয়নের কাজ করতে চাই। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এজন্য জনসাধারণকে আবার নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট