1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 1:56 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

তানোর বরেন্দ্র অঞ্চলে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক প্রায় অকেজো।

Reporter Name
  • Update Time : Wednesday, November 29, 2023,
  • 251 Time View

তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন- টুটুল।

 

দক্ষিণ এশিয়ার বাংলাদেশে বৃহৎ মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গ্রামীণ ফোন। এছাড়াও রয়েছে, বাংলালিংক, রবি, ইয়ারটেলসহ বিভিন্ন কোম্পানি।

বাংলাদেশের উত্তর – উত্তর পশ্চিম অঞ্চল রাজশাহী জেলার তানোর-গোদাগাড়ী উপজেলার প্রতন্ত গ্রামীণ জনপদে বাংলাদেশের সর্ব বৃহৎ মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গ্রামীণ ফোনের নেটওয়ার্ক প্রায় অকেজো ও র্দুবল হয়ে পড়েছে। বিশেষ করে রাজশাহী জেলার তানোর-গোদাগাড়ী উপজেলার প্রতন্ত গ্রামীণ জনপদের গোদাগাড়ী উপজেলার, মোহনপুর ইউপি, গোগ্রাম ইউপি, দেওপাড়া ইউপি ও তানোর উপজেলারা বাধাইড় ইউপি, কলমা ইউপি, পাঁচন্দর ইউপ, তালন্দ ইউপির মোহর গ্রামে বাংলাদেশের সর্ব বৃহৎ মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গ্রামীণ ফোনের নেটওয়ার্ক প্রায় অকেজো ও র্দুবল হয়ে পড়েছে।

 

জানা গেছে উপজেলা দুটির ৭টি ইউনিয়নে প্রায় (৫০৪০০) পঞ্চাশ হাজার চারশত জন মানুষ তাদের ব্যবহৃত মোবাইলে প্রায় (১) এক লক্ষ (৮) হাজার গ্রামীণ সিম ব্যবহার করেন।

 

তানোর উপজেলার তালন্দ ইউপির মোহর গ্রামে

বাংলাদেশের সর্ব বৃহৎ মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গ্রামীণ ফোনের নেটওয়ার্ক প্রায় অকেজো ও র্দুবল হয়ে পড়েছে, এগ্রামের ২৪টি মহল্লায় বসবাসরত নাগরিকের সংখ্যা বা ভোটার সংখ্যা (৪.০০০) হাজার এই (৪.০০০) হাজার মানুষ বাংলাদেশের সর্ব বৃহৎ মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গ্রামীণ ফোনের প্রায় (১২০০০) বার হাজার সিম ব্যবহার করেন।

 

জানা গেছে তানোর উপজেলার সর্ববৃহৎ গ্রাম মোহরে বাংলালিংক মোবাইল নেটওয়ার্ক কোম্পানি একটি টাওয়ার স্থাপন করার পর থেকে মোহর গ্রামসহ আশপাশের ২-৩ টি গ্রামে বাংলাদেশের সর্ব বৃহৎ মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গ্রামীণ ফোনের নেটওয়ার্ক প্রায় অকেজো ও র্দুবল হয়ে পড়েছে।

 

গ্রামীণ ফোন নেটওয়ার্ক এর গ্রামীণ সিম ব্যবহার কারি

তালন্দ ইউপির ৯নং ওয়ার্ড সদস্য হযরত আলী (মেম্বার) বলেন, আমাদের মোহর গ্রামের ২২ টি মহল্লার প্রায় (১২০০০) বার হাজার গ্রামীণ সিম ব্যবহার কারি মানুষ বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গ্রামীণ ফোনের মানসম্মত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই বিশাল বড় গ্রামে বাংলালিংক মোবাইল নেটওয়ার্ক কোম্পানি একটি টাওয়ার স্থাপন করার পর থেকে মোহর গ্রামে গ্রামীণ ফোন নেটওয়ার্ক একেবারেই অকেজো হয়ে পড়েছে। আমি এএলাকার জনপ্রতিনিধি হিসেবে গ্রামীণ ফোন নেটওয়ার্ক কোম্পানির উর্ধতন কর্মকর্তাবৃন্দকে অনতিবিলম্বে একটি টাওয়ার স্থাপন করার আহবান জানাচ্ছি।

 

এছাড়াও হাজার হাজার গ্রামীণ সিম ব্যবহার কারিদের পক্ষে সাইদুর রহমান বলেন, আমি গ্রামীণ ফোনের সৃষ্টিলগ্নকাল থেকে গ্রামীণ সিম ব্যবহার করছি। মোহর গ্রামে বাংলালিংক মোবাইল নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের পূর্বে গ্রামীণ ফোন নেটওয়ার্ক মোটামুটি ছিল। বাংলালিংক মোবাইল নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের পরে এখন আর গ্রামীণ ফোন নেটওয়ার্ক এর গ্রামীণ সিম ব্যবহার কারা যাচ্ছেনা। ঘরের বাহিরে মাঠে গিয়ে কোনোরকম নেটওয়ার্ক পাওয়া গেলেও ঘরের ভিতরে মোটেও নেটওয়ার্ক পাওয়া যায় না।

দ্রুত এই গ্রামে একটি গ্রামীণ ফোন নেটওয়ার্ক স্থাপন করে হাজার, হাজার গ্রামীণ সিম ব্যবহার কারিদের উন্নত মোবাইল নেটওয়ার্কের আওতায় নিয়ে আশার অনুরোধ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট