1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 1:56 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

বেলকুচিতে জামায়াতের হরতাল কর্মসূচী’র সমর্থনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ।। 

Reporter Name
  • Update Time : Thursday, November 30, 2023,
  • 291 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগন্জ :

 

আজ বৃহস্প্রতিবার কেন্দ্র ঘোষিত ৮ম দফার ৪৮ ঘন্টার অবরোধ ও হরতাল কর্মসূচী’র ২য় দিবসে-বাংলাদেশ জামায়াতে ইসলামী,

বেলকুচি উপজেলা’র উদ্যোগে হরতাল কর্মসূচী’র সমর্থনে বেলকুচিতে বিক্ষোভ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় হরতাল কর্মসূচী’র সমর্থনে রাস্তায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে হরতাল সমর্থকেরা।

 

বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি জননেতা আরিফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় জামায়াত নেতা মাওঃ সানাউল্লাহ,হাসমতুল্লাহ্,জামশেদ আলী,হাসনাত আহমদ,আবদেল মুসল্লি,মিয়া শরফুদ্দিন চৌধুরী,ইঞ্জিঃ শাহাদাজ্জমান সবুজ মিয়াজী,ছাত্রনেতা আরশাদ আলী ও আরিয়ান প্রমূখ।

 

হরতাল কর্মসুচি’র সমাবেশে জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল তাঁর বক্তৃতায়,চলমান আন্দোলনের সকল দাবী মেনে নিয়ে কেয়ারটেকার সকরারের অধীনে নির্বাচন দেয়ার আহবান জানান। তিনি,পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, বেলকুচিতে গণগ্রেফতার বন্ধ করতে হবে। গত কয়েক দিনে পুলিশ বেলকুচি’র অসংখ্য নেতা-কর্মী ও নিরাপরাধ সাধারণ মানুষকে গ্রেফতার করে চরম সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন করেছে। জামায়াত নেতা,পুলিশ ও আওয়ামী মামলা-হামলা ও গণগ্রেফতার বন্ধ করে অবিলম্বে সকল নেতা-কর্মীসহ আটককৃতদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্ত্তৃপক্ষের প্রতিও উদাত্ত আহবান জানান।

 

সমাবেশ শেষে,একটি বিরাট বিক্ষোভ মিছিল মুল সড়ক প্রদক্ষিণ করে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট