1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 1:52 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

গাজীপুরে ককটেল ফাটিয়ে কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : Thursday, November 30, 2023,
  • 248 Time View

 

স্টাফ রিপোর্টার-

 

গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে ককটেল ফাটিয়ে দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার, সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬ টার দিকে ঝাজর এলাকায় ১৪-১৫ জন দুর্বৃত্ত লাবিব গ্রুপ ও ডিবিএল নামের পোশাক তৈরি কারখানায় ব্যবহৃত দুটি কাভার্ডভ্যানের গতিরোধ করে পেট্রল নিক্ষেপ করে গাড়িতে আগুন ধরিয়ে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

কাভার্ডভ্যান চালক বলেন, কাশিমপুর থেকে গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। সাড়ে ৬টার দিকে ৭-৮ টি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা আমার কাভার্ডভ্যানের গতিরোধ করে। আমি গাড়ি থামালে তারা ইটপাটকেল ছোঁড়ে গাড়ির সামনের কাঁচ ভেঙে ফেলে। এক পর্যায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। ভাঙা কাঁচের আঘাতে আমার হাত কেটে গেছে।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, দুটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ পুড়ে গেছে তবে কেউ হতাহত হয়নি।

 

গাছা থানার কর্মকর্তা শাহ আলম বলেন, সকালে কে বা কারা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট