1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 3:56 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

নারীদের কাজ শেখানোর লোভ দেখিয়ে অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা।

Reporter Name
  • Update Time : Saturday, December 2, 2023,
  • 230 Time View

 

মাদারীপুর প্রতিনিধি:

প্রথমে স্কুলে-স্কুলে শিক্ষার্থীদের মাঝে লিফলেট দিয়ে নারীদের আহ্বান। এলাকাজুড়ে করা হয় চটকদার মাইকিং। দর্জির কাজ শেখানো শেষে আগ্রহী নারীদের সেলাই মেশিন দেয়ার কথা বলে অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা করতোয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচয়দানকারী প্রতারকচক্র। মাদারীপুরের ওই ঘটনায় সর্বস্বান্ত অন্তত দেড় হাজার নারী। বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ সুপারের।

প্রথমে সদস্য ফি একশত টাকা ও বই কেনার জন্য পাঁচশত টাকা করে নেয় জামাল উদ্দিন সরদার ও নাহিদ নামে করতোয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচয়দানকারী দুই ব্যক্তি। এরপর কয়েকদিন কাজ শিখিয়ে সেলাই মেশিন দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে তিন হাজার আটশত, থেকে পাঁচ হাজার টাকা করে নিয়ে লাপাত্তা প্রতারকচক্র। আশায় থেকে দীর্ঘদিনেও তারা টাকা পাচ্ছে না। ফলে আর্থিক ক্ষতির স্বীকার হয়েছে এসব নারী।

ভুক্তভোগীদের অভিযোগ, গত ১০ সেপ্টেম্বর সদর উপজেলার ঘটমাঝি, দুধখালী, মধ্য খাগদী, পাকদি, হাউসদিসহ বিভিন্ন গ্রামের বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে লিফলেট বিতরণ করে একটি চক্র। পরে মাইকিং করে বিদ্যালয়ে এলাকার নারীদের দর্জির কাজ শেখার আহ্বান জানানো হয়।মাদারীপুর পৌর শহরের পাকদী এলাকার নুপুর আক্তার। স্বল্প দামে সেলাই মেশিন পাওয়ার আশায় প্রথমে একশত টাকা, পরে আরও ৫ হাজার টাকা দেয় প্রতারকদের কাছে। সেই টাকা তো ফেরত পায়নি। বরং প্রতারণার শিকার হন তিনি। তার মতো অন্তত দেড় হাজার নারীর একই অবস্থা।

নুপুর আক্তার বলেন, ‘পাকদী এলাকায় অন্তত ২০ জনের কাছ থেকে ৫ হাজার করে টাকা নিয়ে পালিয়েছে প্রতারকরা। পাশের ঘটমাঝি এলাকা থেকে অন্তত ৯০ থেকে ১শ জন মেয়েদের থেকেও টাকা নেয়া হয়েছে। এমন প্রতারণার জন্য দায়ীদের বিচারের আশায় সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তবে প্রতারকদের এখনও গ্রেপ্তার করা হয়নি। আমাদের দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হয়।প্রতারকচক্র সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র হিসেবে ব্যবহার করে। এমনই একটি বিদ্যালয়ের শিক্ষক জানালেন প্রতারণার বিষয়। আর চরমুগরিয়া এলাকার কোহিনুর বেগমের বাসায় দুইমাস থাকলেও ভাড়া না দিয়েই চলে যায় বগুড়ার জামাল ও চাঁপাইনবাবগঞ্জের নাহিদ নামে দুই প্রতারক।এব্যাপারে ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অরুণ কৃষ্ণ রায়, ‘আমাকে কিছু কাগজপত্র দেখিয়েছে তারা। সরকারি দপ্তরের অনুমতি নিয়েই দর্জির কাজ শিখাবেন। সেজন্য আমি একটি কক্ষ দিয়েছিলাম। কিন্তু তারা যে প্রতারক, তা বুঝতে পারেনি। ফলে কিছু মহিলা আমাকে জানিয়েছে তারা প্রতারণার শিকার হয়েছে।’

এবিষয়ে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘এমন ঘটনায় প্রতারকচক্রের তিনজনকে আটক করা হয়েছে। তবে ঘটনার মূল হোতাদের এখনও গ্রেপ্তার করা যায়নি। তবে শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট