
মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল মনোনয়ন পত্র দাখিল করলেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং কর্মকর্তার নিকট।
গাজীপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল দুপুরে আচরণ বিধি মেনে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ও কয়েকজন সিনিয়র আওয়ামী লীগ নেতা। পরে তিনি গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল করিম ও জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।
এর আগে প্রতিমন্ত্রী দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
মনোনয়ন জমা দেয়ার সময় প্রতিমিন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এর সহর্ধমিনী খাদিজা রাসেল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ণ কতৃপক্ষ চেয়ারম্যান এডভোকেট মোঃ আজমত উল্লাহ খান,মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, গাজীপুর চেম্বার অব কর্মাসের সভাপতি আনোয়ার সাদত।