1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 3:41 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

আলীকদমে পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উৎযাপিত হয়েছে নানা আয়োজনের মধ্যদিয়ে। 

Reporter Name
  • Update Time : Sunday, December 3, 2023,
  • 249 Time View

 

বিশেষ প্রতিনিধিঃ

 

পার্বত্য বান্দরবান আলীকদম উপজেলা পরিষদ ও আলীকদম সেনাজোন (৩১বীর) এর যৌথ উদ্যোগে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে

 

আজ শনিবার (২ ডিসেম্বর ২০২৩ইং) সকালে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয় এবং দিবসটি উপলক্ষে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

দিবসটি উদযাপন উপলক্ষে আলীকদম উপজেলা পরিষদ ও আলীকদম সেনাজোন (৩১বীর) এর উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভার পাশাপাশি প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে।

 

আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলীকদম সেনাজোন (৩১বীর) জোন কমান্ডার লে. কর্নেল মো. শওকাতুল মোনায়েম, পিএসসি।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশেথোয়াই মার্মা, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন, ৪নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাত পুং ম্রোসহ সাংবাদিক, হেডম্যান, কারবারি ও জনসাধারণ।

 

আলীকদম সেনাজোন (৩১বীর) জোন কমান্ডার লে. কর্নেল মো. শওকাতুল মোনায়েম বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পরবর্তী সময়ে জেলায় স্কুল, কলেজ, হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থাসহ সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এ এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সুবিধা আরও সম্প্রসারিত করা গেলে পর্যটন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন স্থানে পর্যটন স্পট রয়েছে। সেগুলো সঠিকভাবে বিকাশ করতে পারলে প্রতি বছর হাজার কোটি টাকা উপার্জন করা সম্ভব। এতে করে রাষ্ট্র যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবে, তেমনি পর্যটন বিকাশের ফলে স্থানীয় পাহাড়ি জনসাধারণের একটি বিরাট অংশ কর্মসংস্থানের সুযোগ পাবে। কর্মসংস্থানের সৃষ্টি হলে চাঁদাবাজি/সন্ত্রাসী কার্যকলাপ অনেকাংশে কমে যাবে বলে সহজেই অনুমেয়।

 

সেনাবাহিনী জনগণের বন্ধু, তাই সেনাবাহিনীকে আপনাদের প্রতিপক্ষ না ভেবে সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করুন। মনে রাখবেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ সহাবস্থানের গণতান্ত্রিক দেশ। তাই এই দেশে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের কোন জায়গা হবে না। আমি আশা রাখি এবং বিশ্বাস করি আলীকদম এবং লামা এলাকাবাসী কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দেবে না। এজন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

 

এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল স্তরের জনগণের আপদকালীন সময় ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট