
মাদারীপুর প্রতিনিধিঃ
মোঃ বেলায়েত হোসেন।
মাদারীপুরে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) ও হুইল চেয়ার, সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে শহরের শহীদ বাচ্চু সড়কপ্রতিবন্ধী শিশু শিক্ষা ও সেবা সংস্থা (প্রশিসেস), মাদারীপুর এর আয়োজনে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
জাতীয় প্রতিবন্ধী ফোরাম এর মহাসচিব ড.সেলিনা আকতারে পরিচালনায় ও স্থানীয় সুশীল সমাজের উপস্থিতিতে ৫০০ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মওলা আকন্দ,মাদারীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন,মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান,জণকন্ঠ পত্রিকার জেলা মাদারীপুর প্রতিনিধি সাংবাদিক সুবল বিশ্বাসসহ অনেকে।