1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:33 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

নাটোর-১ আসনে মনোনয়ন বাতিল হওয়ায় কান্নায় ভেঙ্গে পড়লেন গ্রাম পুলিশ এসকেন!

Reporter Name
  • Update Time : Tuesday, December 5, 2023,
  • 275 Time View

 

 

লালপুর (নাটোর) প্রতিনিধি:
সংসদ সদস্য হওয়ার স্বপ্নে বাড়ির এক কাঠা জমি বিক্রি করে নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গ্রাম পুলিশ এসকেন আলীর কেনা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
সোমবার (৪ই ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা। এসকেন আলী উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী ছেলে ও লালপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন।
এবিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা জানান, কোনো এলাকায় নির্বাচন করতে হলে সে এলাকার মোট ভোটার সংখ্যার এক শতাংশ ভোটারের স্বাক্ষর পূরন করে জমা দিতে হবে। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১ শতাংশ ভোটার সংখ্যা ছিল ৩৪৯৪ জন। কিন্তু এসকেন আলী মাত্র ৯৮০ জনের স্বাক্ষর জমা দিয়েছেন। তাই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শর্ত পূরণ করতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এবিষয়ে অশ্রুশিক্ত কন্ঠে এসকেন আলী বলেন, আমি নিয়ম অনুযায়ী সকল কাগজপত্র জমা দিয়েছি কিন্তু সাড়ে ৩ হাজার ভোটারের স্বাক্ষর জমা দিতে হবে এটা আমার জানা ছিল না। ২০ বছর আগ থেকে আমার খুব স্বপ্ন আমি এমপি ভোট করবো। তাই এবার আমার নিজের বাড়ি করার এক কাটা জমি ছিল। সেই জমি বিক্রির টাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলাম।
তিনি আরো বলেন, ভোট আসলেই আমার মনের ভেতর খুব আনন্দ হয়। আমি আগেও দুইবার মেম্বার পদে ভোটে দাঁড়িয়ে ছিলাম। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে পোস্টার ছাপিয়ে ছিলাম। কিন্তু আর্থিক সংকটে ভোট করতে পারিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট