1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 5:20 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বার উদ্ধার

Reporter Name
  • Update Time : Wednesday, December 6, 2023,
  • 236 Time View

 

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চার কেজি ৮৬ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার ও ১৫টি বিস্কুট উদ্ধার করেছে বিজিবি।

 

৫ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টার দিকে সীমান্তের রমজানপাড়া গ্রাম থেকে এসকল স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য তিন কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।

 

৫ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় গিরাগাঁও বিজিবি বিওপিতে এক সংবাদ সম্মেলনে ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েত হাসান জানান, মঙ্গলবার সকালে সীমান্তের রমজানপাড়া এলাকায় ৪১০ নম্বর মেইন পিলারের কাছে জমির কাটা ধান আঁটি বাঁধছিল ৩/৪ জন শ্রমিক। এ সময় বিজিবির গিরাগাঁও বিওপির টহল দল ওই এলাকায় টহল দেয়ার সময় সন্দেহ হয়। তারা শ্রমিকদের সাথে কথা বলার জন্য এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে ধানের আটির নীচ থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট থেকে পাঁচটি স্বর্ণের বার ও ১৫ বিস্কুট পাওয়া যায়। যার ওজন চার কেজি ৮৬ গ্রাম। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

পঞ্চগড় সীমান্ত এলাকা স্বর্ণ চোরাকারবারিদের নতুন রুটে পরিণত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত ১৭ এবং ১৯ সেপ্টেম্বর পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ২২.০২৯ কেজি ওজনের ২২টি স্বর্ণের বার ও জুয়েল নামের এক চোরাকারবারিকে আটক করে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট