1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 5:19 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Reporter Name
  • Update Time : Saturday, December 9, 2023,
  • 216 Time View

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মিস, মমতা আফরিন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক করিম শাহ’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট কবির হোসাইন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিশেষ করে আইন প্রয়েগকারী সংস্থা, প্রশাসন, বিচার প্রক্রিয়া, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ, দক্ষতা ও পেশাদায়িত্ব নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যম ও দেশবাসীর স্বাধীন মত প্রকাশের অধিকার অক্ষুন্ন রাখতে হবে। দেশের প্রতিটি সেক্টরের জবাবদিহিতা থাকতে হবে। আমাদের আজকের শপথ হোক নিজে দুর্নীতি করব না এবং অন্যকেউ দুর্নীতি করলে বা করার চেষ্টা করলে প্রতিবাদ করব।

এসময় সরকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এনজিও সংস্থা সদস্য, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট