1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 7:05 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশাযাত্রী কলেজছাত্র নিহত

Reporter Name
  • Update Time : Monday, December 11, 2023,
  • 257 Time View

 

সেলিম রেজাঃ

 

গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানের চাপায় কলেজছাত্র সৌরভ দাস (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা কাভার্ডভ্যানের চালক ও তার সহকারীকে (হেলপার) আটক করে পুলিশে সোপর্দ করেছে। রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া সদর ইউনিয়নের কান্দানিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ দাস কাপাসিয়া সদর ইউনিয়নের বরুন গ্রামের রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে এবং স্থানীয় খিরাটি বঙ্গতাজ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

 

আটক দুজন হলো– কাভার্ডভ্যানের চালক আব্দুল বাছির (২৮) এবং হেলপার আলমগীর হোসেনকে (২৬)।

 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, কাপাসিয়া বাজারে কেনাকাটা শেষে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন সৌরভ দাস। পথে কাপাসিয়া বাইপাস সড়কের কান্দানিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছলে নরসিংদীগামী সুতাভর্তি একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী সৌরভ ছিটকে সড়কের ওপর পড়ে ওই কাভার্ডভ্যানের নিচেই চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা কাভার্ডভ্যানসহ চালক আব্দুল বাছির ও হেলপার আলমগীরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং কাভার্ডভ্যানটি আটক করে।

 

অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট