1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 7:18 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

রামগড় সীমান্তে অবৈধভাবে প্রবেশের দ্বায়ে ভারতীয় দুই নাগরিক আটক

Reporter Name
  • Update Time : Monday, December 11, 2023,
  • 239 Time View

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড় সীমান্তে খেদাছড়া এলাকা থেকে অবৈধভাবে প্রবেশের দ্বায়ে ভারতীয় দুই নাগরিক আটক করেছে রামগড় ৪৩ বিজিবি। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় রামগড় ৪৩ বিজিবি এর অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত নায়েক সুবেদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক ছোটখেদা এলাকায় স্থান হতে দুই জন ভারতীয় নাগরিক পুষ্প রাণী দাস (৬০), স্বামী-রণজিত দাস ও দিপংকর দাস (৩১),পিতা-রণজিত দাস উভয়ের গ্রাম- ৮নং কালীনগর দাসের দড়, পোঃ কালীনগর,থানা-হারউড পয়েন্ট কোটাল এবং জেলা-দক্ষিণ পরগণা) ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা গত ০৮ ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগণা হতে আগরতলা পর্যন্ত ট্রেনযোগে এবং আগরতলা হতে বাস – যোগে উদয়পুর আসে, উদয়পুর হতে বাসযোগে সাবরুম হয়ে বাংলাদেশে প্রবেশ করে। উল্লেখ্য,পুষ্প রাণী এর ছোট ভাই বিনদ দাস, ৩৪ নং ওয়ার্ড, পাথরঘাটা, কোতয়ালী, চট্টগ্রামে বসবাস করে। তার বাড়িতেই আসার উদ্দেশ্যে তারা বাংলাদেশে প্রবেশ করে। রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে,কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান,আটককৃত ভারতীয় নাগরিকদের কে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট