1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 7:20 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

নাতনীকে দেখতে গিয়ে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বৃদ্ধ ।

Reporter Name
  • Update Time : Monday, December 11, 2023,
  • 229 Time View

 

 

আমিনুল হক বাবু,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

শাহজাদপুরে নাতনীকে দেখতে গিয়ে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন দেলবার শেখ (৭০) নামের এক বৃদ্ধ।

দেলবার শেখ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙারু গ্রামের মৃত জুব্বার শেখ এর ছেলে।

সোমবার (১১ই ডিসেম্বর) দুপুর ২টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাসস্ট্যান্ডে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, এদিন সকালে বৃদ্ধ দেলবার শেখ উপজেলার গারাদহ ইউনিয়নের সরিষাকোল উত্তরপাড়ায় নাতনীকে দেখতে তার শশুরবাড়িতে যান। ৮/৯ মাস পূর্বে সরিষাকোল উত্তরপাড়ার ঈসা ভুইয়ার ছেলে রেজাউলের সাথে তার নাতনীর বিয়ে হয়।

দুপুরের খাবার শেষে পার্শ্ববর্তী সরিষাকোল ফাজিল ডিগ্রী মাদ্রাসা সংলগ্ন বাসস্ট্যান্ডে মহাসড়ক অতিক্রম করার সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সরকার ট্রাভেলস এর বেপরোয়া গতির একটি বাস বৃদ্ধ দেলবার শেখ কে চাকার নিচে পিষ্ট করে দ্রুত গতিতে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা এগিয়ে এলে দেখা যায় বৃদ্ধ দেলবার শেখ ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন। খবর পেয়ে স্বজনেরা এসে দেলবার শেখ এর লাশ বাড়িতে নিয়ে যায়।

এসময় শাহজাদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক শামিম সরোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রেজাউল করিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি পাবনা থেকে ঢাকা গামী সরকার ট্রাভেলস এর একটি বাস বৃদ্ধ দেলবার শেখ কে চাকার নিচে পিষ্ট করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট