1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:53 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ সমর্থকদের মারধরের ঘটনায় গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : Tuesday, December 12, 2023,
  • 279 Time View

 

মামুন ফরিদপুর জেলা প্রতিনিধি!

 

ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের রায়কাইল এলাকায় স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের সমর্থকদের মারধরের ঘটনায় প্রধান আসামি সাবেক ইউপি সদস্য মো. ছোহরাব শেখকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল বলেন, শনিবার রাতে হামলার ঘটনায় আহত মো. আলমগীর প্রধানিয়া (৩০) রোববার একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তা মামলায় রূপান্তর হয়েছে। রোববার রাতেই অভিযান চালিয়ে ছোহরাব শেখকে গ্রেপ্তার করা হয়।

 

উল্লেখ্য, ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামীম হকের সমর্থক মো. ছোহরাব শেখের নেতৃত্বে একই আসনের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের সমর্থক মো. আলমগীর প্রধানিয়ার ওপর শনিবার রাত ৯টার দিকে ৩০-৪০ জন দেশিয় রামদা, ছ্যান, লাঠি, হকিস্টিক দিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহত মো. আলমগীর প্রধানিয়া (৩০) ফরিদপুর কোতোয়ালি থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট