1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 9:05 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

মাদারীপুরে প্রসূূূতি মায়ের মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর। 

Reporter Name
  • Update Time : Thursday, December 14, 2023,
  • 369 Time View

 

মাদারীপুর প্রতিনিধি:

মোঃ বেলায়েত হোসেন।

 

মাদারীপুরে দায়িত্ব অবহেলায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ এনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ঘন্টাব্যাপী ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলার একমাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্রে হামলা-ভাংচূুরের ঘটনা ঘটে। নিহত লাকী মাদারীপুর শহরের শান্তিনগর এলাকার মন্টু বেপারীর স্ত্রী।

স্বজনদের অভিযোগ, প্রসব যন্ত্রনা সইতে না পারায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয় ৩০ বছরের লাকি বেগমকে। এর কিছু সময় পর প্রতিষ্ঠানের পরিবার পরিকল্পনা পরিদর্শক তাছলিমা বেগম, লাকির নরমাল ডেলিভারী করেন। অবস্থা গুরুতর হওয়ায় ফোনে জানানো হয় দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার আমেনা খাতুনকে। তিনি না এসেই ফোনে লাকীকে সদর হাসপাতালে প্রেরনের নির্দেশ দেন।

 

তরিঘড়ি করে সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল লাকিকে প্রেরণ করেন চিকিৎসক। মধ্যপথে মৃত্যু হয় লাকির। এই ঘটনাকে কেন্দ্রে করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে বিক্ষোভ করেন স্বজনরা। এক পর্যায়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে থানা পুলিশের পাশাপাশি জেলার গোয়েন্দা পুলিশ।

 

নিহত লাকীর স্বামী মন্টু বেপারী বলেন, ভুল চিকিৎসায় আমার স্ত্রীর অনেক রক্তক্ষরণ হয়, এই ঘটনার বিচার চাই। উত্তেজিত জনতা এই ঘটনা ঘটিয়েছে।

 

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার (অতিরিক্ত দায়িত্বে) ডা. আমেনা খাতুন জানান, ভুল কিংবা অবহেলা নয়, সঠিকভাবে চিকিৎসা দেয়া হয় লাকির। নরমাল ডেলিভারী করতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বিষয়টি আমরা তদন্ত কমিটি গঠন করবো যিনি দোষী সাব্যস্ত আছেন তার যদি দোষ প্রমানিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত এবং বিভাগীয় ব্যাবস্থা নেওয়া হবে।

 

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম সরদার জানান, প্রসূতি মায়ের মৃত্যুকে কেন্দ্র করে জেলার একমাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্রে হামলা-ভাংচুররের খবরে পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এই ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট