1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 9:06 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

শাহজাদপুরে ফলের দোকানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার, আটক ১

Reporter Name
  • Update Time : Thursday, December 14, 2023,
  • 219 Time View

 

আমিনুল হক বাবু,শাহজাদুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শাহজাদপুরে ফলের দোকান থেকে ১৯১পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় ইয়াবা বিক্রির দায়ে দুলাল সাহা (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) বেলা আড়াইটায় পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ডের দুলাল ফল ভান্ডারে এই অভিযান চালানো হয়। এসময় দোকানে তল্লাসি চালিয়ে ক্যাশ বাক্স থেকে ১৯১ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল। এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারি উপ-পরিদর্শক মিনা পারভিন, সিপাই মো. সোহেল রানা, সিপাই মোছাঃ নাহিদা আক্তার।

উল্লেখ্য, গত ১৬ই সেপ্টেম্বর শাহজাদপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মদ সহ দুলাল সাহাকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও মাদক বিক্রি করতে থাকেন।

সিরাজগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ফলের দোকানের আড়ালে ইয়াবা বিক্রি করছেন দোকানদার।

পরে সেই তথ্যের ভিত্তিতে আজ দুপুরে আমরা অভিযান চালিয়ে দুলাল সাহার ফলের দোকানের ক্যাশ বাক্স থেকে গোল্ডলিফ সিগারেটের প্যাকেটে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বিক্রির দায়ে দুলাল সাহাকে আটক করা হয়।

তিনি আরও জানান, দুলাল সাহাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট