
এস.এম আক্কাস আলী (আকাশ),
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
শনিবার (১৬ ডিসেম্বার) মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম(বার)।এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত-বায়ান্ন বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন দেশ হিসেবে জন্ম নেয় বাংলাদেশ। ত্রিশ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ। বিজয় দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনী বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটিয়ে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে পরিণত করে। এই বিজয় স্মরণে প্রতি বছর ১৬ ডিসেম্বর পালিত হয়।সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে।