
মো: আব্দুল গফুর, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা হয়েছে। পরে শহিদ মিনারে সর্ব প্রথম রেলপথ মন্ত্রীর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, বোদা উপজেলা নির্বাহী অফিসার মো.শাহরিয়ার নজির ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান সুজা মন্ত্রী মহোদয়ের পক্ষে পুস্পস্তবক অর্পন করে শুদ্ধা নিবেদন করেন। এর পর বোদা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, বোদা থানা, মুক্তিযোদ্ধা সংবাদ, বোদা হাইওয়ে থানা, বোদা পৌর সভা, বোদা হাসপাতাল, বিভিন্ন সরকারি দপ্তর, কৃষকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, বিভিন্ন অংগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠন সহ সর্বস্তরের মানুষ শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা দেওয়া হয়।