1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 8, 2026, 9:51 am
Title :
সালথায় এক যুগ পর ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎

নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত 

Reporter Name
  • Update Time : Saturday, December 16, 2023,
  • 278 Time View

 

 

সাফিউল ইসলাম রকি

 

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

 

শনিবার ভোর ৬.৪১ মিনিটে উপজেলা চত্বরের শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মান্দা থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মান্দা উপজেলা প্রেসক্লাব, মান্দা প্রেসক্লাব, প্রসাদপুর দলিল লেখক সিমিতি, মুক্তিযোদ্ধা কমান্ড সন্তানদের সংগঠনসহ বিভিন্ন বেসকারি সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে বঙ্গবন্ধু ম্যূরালে পূস্পস্তবক করে।

 

এর পর বেলা ৯ টার দিকে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু, সহকারি কমিশনার (ভূমি) জাকির মুন্সি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, সহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

 

সেইসাথে মান্দা উপজেলা আ.লীগ ও  সহযোগী সংগঠন সকালে প্রসাদপুর দলীয় কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যূরালে পূস্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। পরে নৌকার মনোনীত প্রার্থী এ্যাড.নাহিদ মোর্শেদ বাবুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের করে উপজেলা চত্বরের শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক করেন। এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আ.লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সহ-সভাপতি অনুপ কুমার মহন্ত, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগাঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, আইন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সামি, যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, কৃষক লীগের আহ্বায়ক আব্দুল ওহাব হিরা, ছাত্রলীগের সভাপতি মোজাদ্দিদ আল মারুফ ও সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট