1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 11:12 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

বিজয় দিবস উপলক্ষ্যে গাজীপুর সদর প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : Sunday, December 17, 2023,
  • 263 Time View

নিজস্ব প্রতিবেদকঃ

১৬ ডিসেম্বর বাঙালি জাতির অন্যতম প্রাপ্তির দিন মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছে গাজীপুরের অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন গাজীপুর সদর প্রেসক্লাব।

 

শনিবার(১৬ ডিসেম্বর) ভোরে গাজীপুরের রাজবাড়ীতে অবস্থিত জেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর সদর প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি,এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবু বকর সিদ্দিক,গাজীপুর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার নির্বাহী সম্পাদক, লেখক ও কলামিস্ট হাফিজুর রহমান,সহ-সভাপতি জাহাঙ্গীর সনজু দাস, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম খাঁন, আইন বিষয়ক সম্পাদক দেবাশীষ রায়,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজ আলম,মহিলা বিষয়ক সম্পাদিকা এলিজা পারভীন লিজা,সহ- সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রীনা আক্তার,সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসমিন আক্তার মায়া,সদস্য ইতি প্রমূখ।

 

পরে সংক্ষিপ্ত আলোচনায় গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক জাতির বীর সন্তানদের রূহের আত্নার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি দেশ স্বাধীনে তাঁদের বীরত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের প্রতি বিশেষ সম্মান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট