1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 8:42 am
Title :
সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা? শ্রীপুর রাজাবাড়ি বাজার ইজারায় বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা ১০ মাইল যেতে ২ ঘণ্টা—এই দুর্ভোগ থেকে মুক্তি চাই: জাতীয় সংসদে মিলনের জোরালো দাবি কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের ৬ দিন পরে স্কুল ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Sunday, December 17, 2023,
  • 252 Time View

 

চয়ন আহমেদ,কুষ্টিয়া।।

কুষ্টিয়ার দৌলতপুরে দাদার ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার ছয়দিন পরে পার্শ্ববর্তী এলাকার মাঠের মধ্যে একটি মেহেগুনি বাগান থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার হল শাহিন আলী (১১) নামের এক স্কুল ছাত্রের মরদেহ।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কৃষি কাজ করতে যাওয়ার সময় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া মরদেহটি পচে যাওয়ার কারণে পরিচয় নিশ্চিত করতে পারছেন না বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তবে মরদেহটি স্কুল ছাত্র শাহিনের বলে নিশ্চিত করেছেন আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকি। এদিকে অর্ধগলিত ওই মরদেহটির পরনের জামা-কাপড় দেখে এটি স্কুল ছাত্র শাহিনের মরদেহ বলে নিশ্চিত করেছেন তার পরিবার।

শাহিন আলী উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও একই গ্রামের প্রবাসী সানের আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্র জানা যায়, গত ১১ ডিসেম্বর বিকাল ৪ টার দিকে স্কুল ছাত্র শাহিন আলি তার দাদার ব্যাটারি চালিত পাখি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে শাহিনকে না পেয়ে পরদিন (১২ ডিসেম্বর) দৌলতপুর থানায় একটি জিডি করে তার পরিবার। পরিবারের লোকজনের ধারণা ভ্যান গাড়িটি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা শাহিনকে হত্যা করে মাঠের মধ্যে ফেলে দিয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দৌলতপুর-ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল-মুরাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট