1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:22 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কাউন্সিলর আজমলের ‘পরিকল্পনা’, ঢাকা থেকে আনা হয় দুই ওয়েলডিং মিস্ত্রিকে।

Reporter Name
  • Update Time : Monday, December 18, 2023,
  • 391 Time View

বিশেষ প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরের বনখারিয়া এলাকায় রেললাইন কেটে উপড়ে ফেলার ঘটনায় ‘মূল পরিকল্পনাকারী’ ছিলেন গাজীপুর সিটির ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজমল ভুঁইয়া। ঘটনার একদিন আগে (১১ ডিসেম্বর) তার বাসায় অনুষ্ঠিত বৈঠকে এই ‘পরিকল্পনা’ করা হয়। বৈঠকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রায় ২৭-২৮ জন উপস্থিত ছিলেন। রেললাইন উপড়ে ফেলে বড় ধরনের নাশকতার জন্য দায়িত্ব দেওয়া হয় আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইবনে সীনা চৌধুরী তোহাকে। তোহা স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজনকে সঙ্গে নিয়ে পুরো পরিকল্পনা বাস্তবায়ন করেন। এজন্য যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুমের মাধ্যমে ঢাকা থেকে দুজন ওয়েলডিং মিস্ত্রিকে ভাড়া করা হয়। ঘটনার দিন ১২ ডিসেম্বর রাতে তারা একটি হায়েস গাড়ি নিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন। এর আগেই সালনা এলাকার ‘বাঁশবাগান’ রেস্টুরেন্ট থেকে দুটি গ্যাস সিলিন্ডার গাড়িতে তুলে নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে গাড়ি রেখে শ্রীপুরের প্রহল্লাদপুর ইউনিয়নের বনখারিয়া রেলব্রিজের পাশের রেললাইনে যান তারা।

 

এরপর রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে রেললাইন কাটে দুর্বৃত্তরা। এতে মোহনগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী মোহনগঞ্জ এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে একজনের মৃত্যু ও ১০ জন গুরুতর আহত হন। এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) আশ্রাফুল আলম খাঁন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট