1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:36 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

নড়াইলে বিএনপি’র ভোট বর্জনের লিফলেট বিতরনকালে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত

Reporter Name
  • Update Time : Saturday, December 23, 2023,
  • 299 Time View

 

মোঃনয়ন শেখ,স্টাফ রিপোর্টার :

 

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মন্ডলবাগ বাজারের পাশের দোকান গুলোতে বিএনপির ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় বাঁধা দেওয়ায় শালনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রনিকে (৩৫) পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত রনিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে মন্ডলবাগ বাজারের পাশের দোকান গুলোতে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে সাবলু মোল্লা,লায়ন,সালাউদ্দিন, তানভীরসহ ২০/২৫ জন বিএনপি’র কর্মী ভোট বর্জনের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রনি তাদেরকে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় বিএনপির কর্মীরা রনিকে কিল, ঘুসি, চড়, থাপ্পড় মেরে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে।

 

পরে স্থানীয় লোকজন রানিকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রনিকে দেখতে যান লোহাগড়া পৌর সভার সাবেক মেয়র ও যুবলীগ সভাপতি আশরাফুল আলম, শালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেরামত মোল্যা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় দূর্বৃত্তদের হামলায় আহত রনির দ্রুত সুস্থতা কামনা করে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান ।

 

এ বিষয়ে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিনের সাথে সাংবাদিকদের মুঠো ফোনে কথা হলে তিনি বলেন,রনির সাথে আমার দলীয় কোন বিষয় নিয়ে ঝামেলা হয়নি । মূলত আমাকে নিয়ে রনি কিছু বাজে মন্তব্য করায় তার সাথে আমার হাতাহাতি হয়।

 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) কাঞ্চন কুমার রায় বলেন,এ সংক্রান্ত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট