1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:08 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

রামগড়ে নির্বাচনের আচরণবিধি নিশ্চিতকরণে রিটার্নিং অফিসারে মতবিনিময় সভা 

Reporter Name
  • Update Time : Sunday, December 24, 2023,
  • 464 Time View

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে খাগড়াছড়ির রামগড়ে রিটার্নিং অফিসার ও জনপ্রতিনিধিগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার( ২৪ ডিসেম্বর) দুপুরে রামগড় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও ২৯৮ নং আসনের রিটার্নিং অফিসার মো.সহিদুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী প্রমুখ।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সহিদুজ্জামান দ্বাদশ সংসদ নির্বাচনের আচরণবিধি সকলকে মেনে চলার আহবান জানান। রামগড় এলাকার বিভিন্ন সমস্যা জনপ্রতিনিধির কাছ থেকে শুনেন এবং তা সমাধানে আশস্ত করেন।

এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার – রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল,১নং রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, রামগড় থানার ওসি দেবপ্রিয় দাস, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, সুশীল সমাজ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট