1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 8:29 am
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

পঞ্চগড়ের বোদায় ইয়াবসসহ ১ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : Monday, December 25, 2023,
  • 254 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুমন ইসলাম (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে

বেংহারী বনগ্রাম ইউনিয়নের জেমজুট বাজার হতে তাকে আটক করা হয়।

পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম ও সহকারী পুলিশ সুপার দেবীগঞ্জ সার্কেল রুনা লায়লা দিকনির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের নির্দেশে বোদা থানার এসআই আঃ সালাম, এসআই আঃ রাজ্জাক, এসআই সাইফুল ইসলাম, এএসআই সাজেদুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা কালে মোঃ সুমন ইসলামকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে। মোঃ সুমন ইসলাম বেংহারী বনগ্রাম ইউনিয়নের মৃত জামাল উদ্দিন ছেলে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসায় করে আসছিল।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক হেরোইনসহ ফিরোজ মাহমুদ ওরফে মোবাইল বাবু ও মো: লাবিব ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীের বিরুদ্ধে বোদা থানার মামলা নং-২৪, তাং-২৪/১২/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট