1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:23 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

উল্টাপাল্টা করলে সোজা করে দিব-ভোট আমাকেই দিতে হবে,পরিস্কার কথা

Reporter Name
  • Update Time : Wednesday, December 27, 2023,
  • 254 Time View

 

কুষ্টিয়া প্রতিনিধি:

 

উল্টাপাল্টা করলে সোজা করে দিব-ভোট আমাকেই দিতে হবে,পরিস্কার কথা,ভোট নৌকায় দিতে হবে।

 

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ কা ম সারোয়ার জাহান বাদশার বিরুদ্ধে নৌকা প্রতীকে ভোট না দিলে এভাবেই ভোটারদের দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

 

গত সোমবার (২৫ ডিসেম্বর) রাতে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এ হুমকি দেন। তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে নানা গুঞ্জন ও আলোচনা-সমালোচনা।

 

ভাইরাল হওয়া ভিডিওতে নৌকা প্রতীকের প্রার্থী বাদশাহ বলেন,যার মনে যাই থাকুক না কেন, নৌকা মার্কায় বাদশাকে ভোট দিতেই হবে। এর কোনো বিকল্প নাই। দুয়েকজন উল্টাপাল্টা করছে। আজকের পরে যদি উল্টাপাল্টা কথা আর শুনি, তাহলে সোজা করে দেব। এটা মনে রাইখেন।

 

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, আমি কে আপনারা চিনেন এবং জানেন। আমি বেশি কথা বলব না। আমার এখানে যারা আছে ভোট আমাকে দিতে হবে পরিষ্কার কথা। কীভাবে ভোটকেন্দ্রে যাবেন, কীভাবে ভোট দেবেন এবং আমাকে ৫০ শতাংশ ভোট দিতেই হবে। এই মরিচা-ফিলিপনগরে (বাদশার নির্বাচনী এলাকার দুটি ইউনিয়নের নাম) আমি ভোট চাইতে আসব না। এখানকার মানুষের আমাকে নিজ দায়িত্বে ভোট দিতে হবে।

 

এই আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী বলেন, নৌকার প্রার্থী ভোটারদের হুমকি-ধমকি দিয়ে যেভাবে ভোট চাচ্ছেন সেটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন সেটাই প্রত্যাশা করি।

 

এ বিষয়ে কথা বলার নৌকার প্রার্থী আ ক ম সরওয়ার জাহান বাদশাহর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।তবে আ ক ম সরওয়ার জাহান বাদশাহর ছেলে শাইখ আল জাহান শুভ্র বলেন, দৌলতপুরব্যাপী যে উন্নয়ন হয়েছে সেই জায়গায় অধিকার থেকে চাওয়া হয়েছে। এটার মানে এমন না যে ভোট না দিলে ক্ষতি করা হবে। পূর্বেও যারা দেয়নি তাদের সাথে কোনো অসদাচরণ হয়নি যেটা,২০১৪ সালে নির্বাচনের পর নৌকার কর্মীদের সাথে হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট