1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:23 am
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

সংসদ নির্বাচন উপলক্ষে কালিহাতীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইউএনও

Reporter Name
  • Update Time : Wednesday, December 27, 2023,
  • 245 Time View

 

কালিহাতী (টাঙ্গাইল): আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার শাহাদাত হুসেইন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহাদাত হুসেইন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি তারেক আহমেদ, সাবেক সভাপতি শাহ আলম, মীর আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, মনির হোসেন, ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান শেলী, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য এম এম হেলাল বাদশা, শরিফুল ইসলাম, সাইদুর রহমান সমীর ও ফরিদ আহমেদ আব্বাসীসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহাদাত হুসেইন বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু এবং সুন্দর একটি পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। নির্বাচনটি যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
এসময় তিনি শান্তিপুর্ন এবং উৎসবমূখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

তিনি আরও বলেন, কেউ যদি নির্বাচনী পরিবেশ অশান্ত করার চেষ্টা করে এবং আইন ভঙ্গ করে যে বা যারাই করুক তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোরভাবে আইনি ব্যবস্থা গ্রহন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট