1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 2:15 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

পঞ্চগড়ের বোদায় ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : Thursday, December 28, 2023,
  • 255 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা  প্রতিনিধিঃ

 

পঞ্চগড়ের বোদায় ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। বোদা থানার আয়োজনে ১নং ঝলই শালশিরী ইউনিয়ন পরিষদ মাঠে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

 

বোদা থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ১ নং ঝলই শালশিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবুল হোসেন, নতুনহাট সফি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইসমাইল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ্মলোচন দে, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ডাকাতি, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, ইভ টিজিং, ট্রাফিক আইন ভঙ্গের প্রবনতা, মোবাইল ফোনের অপব্যবহার রোধসহ প্রভৃতি অপরাধ রোধকল্পে জনগনকে সচেতন করার লক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময় অংশগ্রহনকারী জনগণ খোলামেলা আলোচনার মাধ্যমে তাদের সমস্যার কথা জানান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস ও অনুষ্ঠানের সভাপতি বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন। এ সময় জনগনকে তথ্য দিয়ে সেবা গ্রহনের আহবান জাননো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট