1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 3:10 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

আনন্দমুখর পরিবেশে গাজীপুর সাংবাদিক বহুমুখী কল্যাণ সমবায় সমিতির ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : Sunday, December 31, 2023,
  • 228 Time View

 

মোঃ হাইউল উদ্দিন

গাজীপুর জেলা প্রতিনিধি

আনন্দমুখর পরিবেশে গাজীপুর সাংবাদিক বহুমুখী কল্যাণ সমবায় সমিতির বার্ষিক ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল হইতে দিনব্যাপী গাজীপুর শহরের নীলের পাড়ায় অবস্থিত সবুজ ছায়া রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্ষিক ফ্যামিলি ডে তে সমিতির সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে ফ্যামিলী ডে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন নানা কর্মসূচীর মাধ্যমে। সাধারণ সম্পাদক এম এ সালাম শান্তর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভাপতি ফজলুল হক বাদল দিনের কর্মসূচীর শুভ সূচনা করেন। ওই সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফ্যামিলি ডে অনুষ্ঠানের অন্যতম উপদেষ্টা দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন, ফ্যামিলি ডে অনুষ্ঠানের আহবায়ক মোঃ কামাল হোসেন বাবুল, কোষাধ্যক্ষ মোঃ রেজাউল করিম মোল্লা, কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী ভূূঁইয়া, সহ-সভাপতি আব্দুল গাফফার প্রমুখ।

পরে সমিতির অন্যতম সদস্য মোঃ মনিরুজ্জামান মোহনের পরিচালনায় শুরু হয় ক্রীড়ানুষ্ঠান। তাকে সহযোগিতা করেন- নুরুল ইসলাম সবুজ, আব্দুর রহমান, মোঃ হাইউল উদ্দিন খান, মোল্লা রশীদ, সুরুজ্জামান রাসেল প্রমুখ।

দুপুরের খাবার পরিবেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন- কাজী আব্দুল মান্নান, জিসান ও মনিরুজ্জামান মনির প্রমুখ।

পরবর্তীতে শুরু হয় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। চিত্রাভিনেতা মোঃ মজিবুর রহমান রানার সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন- মাহমুদা ইয়াসমিন নীপা, মল্লিকা ও জুঁই। এ সময়

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক ইত্তেফাকের মোঃ মুজিবুর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মোঃ খায়রুল ইসলাম, দৈনিক জনকন্ঠের মোস্তাফিজুর রহমান টিটু, দৈনিক যুগান্তরের শাহ সামসুল হক রিপন, দৈনিক সময়ের আলোর মিলটন খন্দকার, দৈনিক মুক্ত সংবাদের সৈয়দ মোকসেদুল আলম লিটন, ডেইলী নিউজ টাইমের মাহতাব উদ্দিন আহমদ, দৈনিক কন্ঠবাণীর সম্পাদক মোঃ জানে এ আলম, দৈনিক যায়যায় দিনের বায়েজীদ হোসেন, ডেইলি মর্নিং গ্লোরির শফিকুল ইসলাম জিতু, ঢাকা টেইলার্সের প্রোপ্রাইটর আব্দুল মান্নান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট