1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 5:09 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

ঠাকুরগাঁওয়ে নির্বাচন বাতিলের দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা

Reporter Name
  • Update Time : Monday, January 1, 2024,
  • 302 Time View

 

রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ ডামী নির্বাচন বাতিল এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা পূন:প্রতিষ্ঠার জন্য ১লা জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন করেছেন ঠাকুরগাঁও জেলার জাতীয়তাবাদী আইনজীবীরা।

 

সোমবার (১ লা জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সামনে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. জয়নাল আবেদীন সহ অন্যান্যরা।

 

এ সময় বক্তারা বলেন, দেশের ৯৫ ভাগ মানুষ বিগত দুইটি প্রহসন মূলক জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই। তৃতীয়বারের মতো একটি ডামী, একদলীয়, তামাশা, ভাগ বাটোয়ারা ও প্রহসনের নির্বাচনের আয়োজন চলছে। বর্তমানে শেখ হাসিনা সব দলের সভাপতি। তারা ভোটের নামে একটি সিনেমা তৈরি করছেন। বাংলাদেশে একদলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। তাই আমরা এ ডামী নির্বাচনে সকলকেই ভোট দিতে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করছি। আওয়ামীলীগের অধীনে এই নাটক নির্বাচনের বিপক্ষে লুণ্ঠিত অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে আগামী ৭ দিন সুপ্রিম কোর্টসহ আমরা দেশের সকল আদালত বর্জন করছি এবং আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত পর্যায়ক্রমে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

 

এ সময় জনগণের মধ্যে ভোট বর্জনের লিফলেট বিতরণ করেন‌ ঠাকুরগাঁও জেলার জাতীয়তাবাদীর আইনজীবীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট