
রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রহমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় রাইস মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় সাইদুরের রাইস মিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমান পুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), সাগর দাসের মেয়ে পুজা দাস (১১) এবং উমা কান্ত দাসের ছেলে পলক দাস (১২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিলটিতে শ্রমিকরা ধান সেদ্ধ করছিলেন। এ সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে টিনের বয়লারটি উড়ে যায়। এতে নারীসহ তিনজনের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফিরোজ ওয়াহিদ, ঠাকুরগাঁও সদর উপজেলা রহমানপুর ইউনিয়নে সকালে একটি হাসকিং মিলের বয়লারটি বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের দুইজন এবং আর একজন তার ভাতিজি মারা যান এবং এতে গুরুতর আহত হন আরেকজন।