1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:24 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ইন্দুরকানীতে নৌকার পক্ষে গণজোয়ার 

Reporter Name
  • Update Time : Saturday, January 6, 2024,
  • 304 Time View

 

শেখ মনিরুজ্জামান ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

ইন্দুরকানীর মাটিতে নৌকার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে কেউ এ বিজয় ছিনিয়ে নিতে পারবে না। আগামী ৭ জানুয়ারি প্রমাণ হবে এ এলাকার সাধারণ জনগণ কাকে বেশি পছন্দ করে।ইন্দুরকানীতে কার জনপ্রিয়তা বেশি আজকের এই পথসভায় জনতার বাঁধভাঙ্গা জনস্রোত এসে দেখে যান। নৌকার এ পথসভায় হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে সাধারণ মানুষ উন্নয়নের পক্ষে সাধারণত মানুষ শান্তির পক্ষে। যারা পারিবারিক আধিপত্য নিয়ে থাকে, দুর্নীতি এবং সন্ত্রাসকে প্রশ্রয় দেয় তাদেরকে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বয়কট করুন।

বৃহস্পতিবার বিকেলে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় পিরোজপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম তার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

তিনি আরো বলেন, ঈগল মার্কার যে স্বতন্ত্র প্রার্থী তাকে আপনারা ভালো করে চেনেন তিনি কেমন প্রকৃতির লোক। তিনি এর আগে এই আসনে দুই দুইবার এমপি হয়েছিলেন। কি উন্নয়ন করেছেন এ এলাকার তা আপনাদের অজানা নয়।

আমি পাঁচ বছর মন্ত্রী ছিলাম। এই পাঁচ বছরে আমি কোন টেন্ডারবাজি করি নাই, নিয়োগ বাণিজ্য করে টাকা খাই নাই, কারো জমি দখল করি নাই, লোক দিয়ে হাট বাজার, বাসস্ট্যান্ডে চাঁদাবাজি করি নাই। আমার কোন ক্যাডার বা সন্ত্রাসী বাহিনী নাই। মানুষ এখন আর এগুলো পছন্দ করে না। তারা শান্তি ও সমৃদ্ধি চায়। আমি পাঁচ বছর মন্ত্রী থাকাকালীন পিরোজপুরে অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছি। মনে রাখবেন আমি এমপি হলে শুধু আওয়ামী লীগের এমপি হব না দলমত নির্বিশেষে সব মানুষের এমপি হবো।

 

তিনি বলেন, পিরোজপুর-১ আসনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। এলাকার শান্তি ও উন্নয়নের স্বার্থে আগামী ৭ তারিখ নৌকা প্রতীকে ভোট চাই। আমি নির্বাচিত হতে পারলে ইন্দুরকানী হবে শান্তির জনপদ। এ উপজেলাকে কেউ আর অবহেলিত বলতে পারবেনা। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ অবকাঠামোগত যত উন্নয়ন দরকার সব করা হবে।

তাই একজন ভোটারও বাড়ি থাকবেন না সবাই ৭ তারিখ ভোট কেন্দ্রে যেয়ে আপনার মূল্যবান ভোটটি উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকা মার্কায় দিয়ে আসবে ন।

নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির ইন্দুরকানী উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় উক্ত নির্বাচনী পথসভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, অবসরপ্রাপ্ত জেলা জজ মোঃ আব্দুস সালাম সিকদার, জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক, ইন্দুরকানী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন গাজী ও ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন। এ সময় মঞ্চে পিরোজপুর ও ইন্দুরকানী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী দুপুরে বালিপাড়া ইউনিয়নের সাউদখালী মাঝের চরে,পথেরহাট বাজার এবং পথসভা শেষে সন্ধ্যার পরে ঘোষেরহাট বাজারে গণসংযোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট