1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:23 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

শ্রীমঙ্গলে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, January 6, 2024,
  • 267 Time View

 

আফজল হোসেইন(শ্রীমঙ্গল প্রতিনিধি)

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার(৬জানুয়ারি)দুপুরে শ্রীমঙ্গল থানা ক্যাম্পাসে শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় নির্বাচনী ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার,ফোর্সদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

ব্রিফিংয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার ওসি(তদন্ত)মো. আমিনুল ইসলাম ও ওসি(অপারেশন)তাপস চন্দ্র রায়।

নির্বাচনী ব্রিফিং প্যারেডে পুলিশের সকল কর্মকর্তা,আনসার কমান্ডার,সকল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ৮৭টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত থাকবেন। তা ছাড়া জরুরি প্রয়োজনে মোবাইল টিম ও স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।ভোটকেন্দ্রের আইশৃঙ্খলা পর্যবেক্ষণে সার্বক্ষণিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট