1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:24 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ঠাকুরগাঁও-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছে

Reporter Name
  • Update Time : Monday, January 8, 2024,
  • 312 Time View

 

 

রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও-২ আসনে দুইজন পোলিং এজেন্টকে মারধর করে জোর করে বের করে দেয়াসহ প্রকাশ্যে নৌকায় সীল মারা ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে বড় পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৫টি কেন্দ্রে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলার চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

রোববার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় জেলা প্রশাসক ও রিটারিং কর্মকর্তা মাহবুবুর রহমান এর কাছে লিখিত অভিযোগ করেন তিনি। এ সময় প্রায় তিনঘন্টা ওই কেন্দ্রগুলোতে সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছিলো।
জাল ভোটে প্রদান করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পরে বিজিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপিস্থিÍতি ছিল চোখে পড়ার মত।

স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আলী আসলাম জুয়েল অভিযোগ করে বলেন, ভোট দেয়ার মতো কোন পরিবেশ নেই। গণতন্ত্র নেই। নৌকার প্রার্থী মাজহারুল ইসলাম সুজনের সমর্থকরা প্রকাশ্যে নৌকায় সীল মারছে প্রশাসন কিছুই বলছে না। ভোটাররা কেন্দ্রে আসতে পারছে না। তাই লিখিত ভাবে জেলা রিটারিং কর্মকর্তার কাছে পাঁচটি কেন্দ্রে ভোট বর্জনের জানিয়েছি।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও রিটারিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল ৫টি কেন্দ্র ভোট স্থগিতের জন্য একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভোট স্থগিতের সিন্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে এখন ভোট গ্রহণ চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, সীমান্ত ঘেষা বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলা ও রাণীশংকৈল উপজেলার আংশিক নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ২৫ জন।

অন্যদিকে ঠাকুরগাঁও-১ আসনে জাতীয় পার্টি রাজিউর রাজি বিকেল তিনটার পর ভোট বর্জনের ঘোষনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট