1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 8:27 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জনক আত্মহত্যা করেছে

Reporter Name
  • Update Time : Monday, January 8, 2024,
  • 248 Time View

 

রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে মুক্তারুল ইসলাম (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার দিবাগত রাত সাড়ে এগারো টায় রুহিয়া থানার ১ নং রুহিয়া ইউনিয়নের ঘুরনগাছ নামক এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তার কারণ পাওয়া যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রুহিয়া থানাধীন ২ নং আখানগর ইউনিয়নের চতুরাখোর ( পাঠান পাড়া) গ্রামের হাসান আলীর ছেলে মুক্তারুল ইসলাম । প্রায় দুই বছর ধরে স্ত্রীসহ শশুর বাড়িতে করে আসছিলেন মুক্তারুল ইসলাম। তার দুই বছর বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। রবিবার রাতে বসতঘরের পিছনে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দেন মুক্তারুল। পরবর্তীতে বাড়ির লোকজন দেখতে পেয়ে বেঁচে আছে ধারনায় গাছ থেকে নামিয়ে দেখে মুক্তারুল ইসলাম মারা গেছে। সকালে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মুক্তারুল ইসলামের পরিবারের ধারণা সাংসারিক অশান্তির কারণেই মুক্তারুল ইসলাম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

 

তবে নিহতের স্ত্রী খুশি ও শাশুড়ী সমিলা বেগম জানান তাদের সাংসারিক সব কিছু ঠিক আছে এবং তাদের দুইজনের মধ্যে খুবই মিল তারপরও কেন যে জামাই আত্মহত্যা করেছে বলতে পারি না।

 

১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘুরনগাছ এলাকায় গলায় ফাঁস দিয়ে মুক্তারুল ইসলাম আত্মহত্যা করেছে খবর পেয়ে ঘটনা স্থলে আসি কি কারণে এবং কেন আত্মহত্যা করেছে সে বিষয় জানা যায়নি তবে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

 

রুহিয়া থানার ওসি গুলফানুল ইসলাম মন্ডল বলেন, আত্মহত্যার প্রকৃত কোনো কারণ জানা যায়নি এবং প্রাথমিক সুরতহাল করে শরিরে কোন জখম বা কোন দাগ পাওয়া যায়নি । তিনি আরও বলেন নিহতের বিষয় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আত্মহত্যার প্রকৃত কারণ যানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট