1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 8:27 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

পঞ্চগড়ের বোদায় ৫৮ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : Monday, January 8, 2024,
  • 252 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মোঃ আরাফাত হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। সোমবার (৮ জানুয়ারি) দুপুর দুইটায় বোদা বাসস্ট্যান্ডে নেশা জাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মোঃ আরাফাত হোসেন বোদা সদর ইউনিয়নের মাঝগ্রাম এলাকার মৃত আকবর আলীর ছেলে।

পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম ও সহকারী পুলিশ সুপার দেবীগঞ্জ সার্কেল রুনা লায়লা দিকনির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হকের নির্দেশে বোদা থানার এসআই মোঃ আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বোদা বাসস্ট্যান্ডে বিশেষ অভিযান পরিচালনা কালে ৫৮ পিচ নেশা জাতীয় মাদক দ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসায় করে আসছিল।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক নেশা জাতীয় মাদক দ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে বোদা থানার মামলা নং-৭, তাং-০৮/০১/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৯(ক) রুজু করা হয়। আসামি আরাফাতের বিরুদ্ধে আরো একাধিক মাদকের মামলা বিচারাধীন আছে। আসামিকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হবে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট