
মোঃ মোফাসসেল সরকার,স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় জমশেদ মিয়া (৩৫) নামে পোল্ট্রি মুরগী ও পোল্ট্রি ফিড ব্যবসায়ী নিহত এবং টমটম চালক চান্দু মিয়া (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছে।
১০ই জানুয়ারী (বুধবার) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে মধ্যপাড়া নামক স্থানে মাছবাহী টমটম ও ঔষধ কোম্পানীর গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই জমশেদ মিয়া নিহত ও টমটম চালক চান্দু মিয়া গুরুতর আহত হয়েছে।
নিহত জমশেদ মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের আনন্দ বাজারের পোল্ট্রি ব্যবসায়ী ও তিলকান্তা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
বনগ্রাম পশ্চিম পাড়ার ফয়সাল ভূইয়া জানান, বুধবার সকালে জমশেদ মিয়া নিজ হ্যাচারীর মাছ টমটম যোগে কটিয়াদী মাছ আড়ৎ এ নিয়ে যাওয়ার সময় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহা সড়কে মধ্যপাড়া নামক স্থানে মাছবাহী টমটম ও ঔষধ কোম্পানীর গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই জমশেদ মিয়া নিহত হয়েছে। আহত টমটম চালক চান্দু মিয়াকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জমশেদ মিয়া ৮ বছর বয়সের এক মেয়ে ও ৪০ দিন বয়সের এক ছেলে রেখে গেছেন।
কটিয়াদী হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম জানান, কটিয়াদী উপজেলার মধ্যপাড়া নামক স্থানে মাছবাহী টমটম ও ঔষধ কোম্পানীর গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে জমশেদ মিয়া নামে একজন ব্যবসায়ী নিহত ও টমটম চালক গুরুতর আহত হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।