1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 11:42 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ জেলার টানা দুইবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত 

Reporter Name
  • Update Time : Monday, January 15, 2024,
  • 231 Time View

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

 

আইন-শৃঙ্খলা রক্ষাসহ পেশাগত দায়িত্ব পালনে অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে ভালো কাজের স্বীকৃত স্বরূপ খাগড়াছড়িতে টানা দুইবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ।

 

গতকাল রবিবার সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সনদ তুলে দেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি)দেব প্রিয় দাশ।

এসময় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃজসিম উদ্দীন পিপিএম,খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃতফিকুল আলম,সহকারী পুলিশ সুপার(এসএএফ)সৈয়দ মুমিদ রায়হান সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) দেব প্রিয় দাশ জানান, এ অর্জন রামগড় থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সসহ রামগড়ের সর্বস্তরের জনসাধারনকে উৎসর্গ করলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট