1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 11:43 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

স্ত্রীকে নিয়োগ দেয়াসহ নানা অভিযোগে অধ্যক্ষ ও তার স্ত্রীর এমপিও বাতিল

Reporter Name
  • Update Time : Monday, January 15, 2024,
  • 219 Time View

 

মাদারীপুর প্রতিনিধি :
মোঃ বেলায়েত হোসেন।

মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী চম্পা রানী মন্ডলকে (প্রভাষক সমাজকর্ম) কলেজে নিয়োগ বাণিজ্য,দূর্নীতি ও অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাদের এমপিও বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ তৌহিদুর ইসলাম স্বক্ষরিত একটি আদেশে তাদের এমপিও বাতিলের নির্দেশ দেয়া হয়।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে অধ্যক্ষ দুর্লভানন্দ ও তার স্ত্রী চম্পা রানী মন্ডলের এমপিও বাতিল হয়।তাদের এমপিও’র বিষয়টি ১৩ডিসেম্বর ২০২৩ জানানো হয়। কলেজে নিয়োগ বাণিজ্য,দূর্নীতি ও অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাদের এমপিও বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। স্ত্রীকে অবৈধভাবে নিয়োগ দেয়াসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে এ নির্দেশ দেয়া হয় বলে জানা যায়।
দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠলে তদন্তে নামে মাউশি বিভাগ এবং তদন্ত প্রমাণিত হওয়ায় তাদের উভয়ের এমপিও বাতিল করা হয়।
এ বিষয়ে দুর্লভানন্দ বাড়ৈ বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব করানো হয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও ষড়যন্ত্র মূলক। তিনি এ বিষয়ে আইনের আশ্রয় নিবেন।
মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান বলেন, বিষয়টি শুনেছি । তদন্ত করে দোষি প্রমানিত হওয়াতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট