1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 11:42 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ ফরিদ আহমেদের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : Tuesday, January 16, 2024,
  • 193 Time View

 

ফৌজি হাসান খান রিকু

স্টাফ রিপোর্টার

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (সিএ) ফরিদ আহমেদ ভূঁইয়া (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১০ টা ৪৫ মিনিটে মারা যান। ফরিদ আহমেদ এদিন সকালে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে বাসযোগে লৌহজংয়ে অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে উপজেলার ঘোড়দৌড় কাঠপট্টি এলাকায় বাসে বসে থাকা অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তিনি পাশের যাত্রীকে ফোন নম্বর দিয়ে তার অফিসে কল দিতে বলেন। এরপর উপজেলা প্রশাসনের লোকজন গাড়ি নিয়ে ফরিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর মৃত্যু হয়। ফরিদ আহমেদের পৈত্রিক বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিন বছরের অধিক সময় তিনি লৌহজংয়ে কর্মরত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার বিকেলেই কুমিল্লায় গ্রামের বাড়িতে ফরিদ আহমেদের লাশ নিয়ে গিয়ে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট