1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 11:42 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

পঞ্চগড়ের বোদায় এক হাজার শিক্ষার্থীকে শীতবস্ত্র ও ব্যাগ দিলো শিশুস্বর্গ ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : Tuesday, January 16, 2024,
  • 221 Time View

 

এন এ রবিউল হাসান লিট, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

 

পঞ্চগড়ের বোদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেে এক হাজার শিশুকে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী দেয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভাসাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রাথমিক ও মাদ্রাসা পড়ুয়া ১ হাজার শিশুকে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী তুলে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস।

এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর পরিচালক অর্জন মল্লিকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম, বোদা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা  নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, উপজেলা পরিষদ ভাই চেয়ারম্যান মোকলেছার রহমান জিলু, পৌর মেয়র আজহার আলী , বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র ডিরেক্টর মোহাম্মদ মনজু মোল্লা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান, সিনেট সদস্য সোহেল পারভেজ, শিশুস্বর্গ ফাউন্ডেশনের পরিচালক কবীর আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

শিশুস্বর্গ ফাউন্ডেশ প্রতি বছর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করে থাকে। এবছর জেলার বিভিন্ন এলাকার ৪ হাজার শিশু শিক্ষার্থীর মাঝে  শীতের উপহার হিসেবে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী তুলে দিয়েছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট