1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 4:38 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

মাদারীপুরে সন্ত্রাসী নাজমুলের হাতুড়ি পেটায় আকবর নামের একজন আহত

Reporter Name
  • Update Time : Wednesday, January 24, 2024,
  • 261 Time View

 

মাসুদ হোসেন খান :

 

মাদারীপুরের কালকিনিতে আকবর সরদার(৪৭) নামের এক ব্যাবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে নাজমুল নামের এক সন্ত্রাসী ও তার সহযোগীরা।

জমি সংক্রান্ত মামলার জেরে প্রতিপক্ষকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

আজ (২৪ জানুয়ারি ২০২৪) মঙ্গলবার দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে। আহত আকবর সরদারকেনমুমূর্ষু অবস্থায় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে

উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক।

 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি পৌরসভা এলাকার ৪২ নং মজিদবাড়ি মৌজার ১৭০ নং দাগের ৩৮ শতাংশ জমির মধ্যে ০৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘ ১১ বছর ধরে আদালতে মামলা চলে আসছিলো। মামলার বিবাদী ইবনে জিলানীর পক্ষে উক্ত জমি দেখভাল সহ মামলাটি পরিচালনা করেন মজিদবাড়ি গ্রামের মৃত ধলাই সরদারের ছেলে ব্যবসায়ী আকবর সরদার। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত মামলার বাদী ওই জমিতে কাজ বন্ধ এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করেন আদালত। আজ ১৪৪ ধারার মামলার হাজিরা দিয়ে ফেরার বাড়ী ফেরার পথে পথিমধ্যে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না নামক স্থানে আসলে ইজিবাইকের গতিরোধ করে নাজমুল, ইমু সহ তার অপর ১০/১২ জন সন্ত্রাসী সঙ্গীরা, গাড়ী থেকে টেনে হিঁচড়ে

নামিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আহতের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

 

আহত আকবর সরদার সাংবাদিকদের জানন আজকে পূর্ব নির্ধারিত

মামলার হাজিরার তারিখ ছিল, হাজিরা দিয়ে মাদারীপুর থেকে আসার পথে ছইন্না বইয়া ইমু চৌকিদার, নাজমুল চৌকিদার,দুইজনের লগে আরও ১০/১৫ জন হ্যাগো আমি চিনিনা,এগো দুইজনকে চিনছি, এরা ধইরা ১৫/২০টা হাতুড়ি দিয়া আমার পাও ভাইঙ্গা ফেলাইছে। ইতিপূর্বে এদের নামে থানায় একটি সাধারণ ডায়রী করা আছে বলেও তিনি জানান। তিনি আরো বলেন- ঘটনার সময় তার একটা টাচ মোবাইল ও বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে

নাজমুল চৌকিদার ও ইমু চৌকিদার সহ তাদের আরো ১০/১৫ সন্ত্রাসীরা।

 

এই বিষয়ে অভিযুক্ত নাজমুল চৌকিদারের মুঠোফোনে কথা বললে তিনি প্রতিবেদকের কাছে ঘটনার কথা অস্বীকার করে বলেন তিনি কিছুই জানেননা।

 

কালকিনি থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমি শুনেছি, যেহেতু ঘটনাটির স্থান মাদারীপুর সদর থানার আওতায়, তাই তাদেরকে সদর থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দিয়েছি। জিডি’র বিষয়টি আমি জানি না,খোজ করে দেখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট