1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 3:23 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেন্সিডিল সহ আটক ১

Reporter Name
  • Update Time : Thursday, January 25, 2024,
  • 319 Time View

 

রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেন্সিডিল সহ জেনারুল ইসলাম (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্যপারপুগী শিবগঞ্জ ডিগ্রী কলেজ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই এহসানুল করিম বাদী হয়ে মাদক মামলায় ২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।

 

আটককৃত জেনারুল ইসলাম (৩২) হরিপুর উপজেলার বনগাঁও তসিরপাড়া এলাকার ফরিজ উদ্দীন ছেলে। অপর আসামি এক‌ই উপজেলার বেলডাঙ্গী গ্রামের মৃত তসীর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩৫)। তিনি পলাতক রয়েছেন।

 

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, ২০ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই (নিঃ) এহসানুল কবির বাদী হয়ে দু’জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। মামলায় জেনারুল আটক হলেও অপর আসামি শহিদুল ইসলাম পলাতক রয়েছে। তাকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট