1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 4:36 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

বিয়ের প্রলোভনে নারী পোশাক শ্রমীক ধর্ষন যুবক আটাক 

Reporter Name
  • Update Time : Saturday, January 27, 2024,
  • 271 Time View

 

সেলিম রেজা বিশেষ প্রতিনিধি।

 

গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রলোভনে পোশাকশ্রমিক এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পরে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে আমিনুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

আমিনুল ইসলামের (২৭) বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাড়িওয়ালা পাড়ায়। তিনি শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকায় জনৈক ফজর আলী ফকিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

 

ভুক্তভোগী পোশাক শ্রমিকের (১৬) বাড়ি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায়। তিনি শ্রীপুরে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি অভিযুক্ত আমিনুল ইসলাম বিয়ের প্রলোভনে ভাড়া বাসায় ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ওই তরুনীকে ধর্ষণ করে।

 

এরপর থেকে ভুক্তভোগী পোশাক শ্রমিক অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দিলেও বিয়ে না করে অভিযুক্ত গা ডাকা দেয়।

 

মামলার বাদী ভুক্তভোগী পোশাক শ্রমিকের বোন দৈনিক গণতদন্ত বলেন, ‘আমার বোনকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর আমার বোন তাকে বিয়ের জন্য চাপ দিলেও সে বিয়ে না করে পালিয়ে যায়। এরপর আমি গত ২৪ জানুয়ারি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করি।’

 

শ্রীপুর থানার উপপরিদর্শক কুদ্দুস মিয়া দৈনিক গণতদন্তকে বলেন, ‘ধর্ষণের ঘটনার আসামি আমিনুল ইসলামকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট