1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 10:38 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

গাজীপুরে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার সহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

Reporter Name
  • Update Time : Tuesday, January 30, 2024,
  • 276 Time View

 

মোঃ হাইউল খান,গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুর মেট্রোপলিটন সদর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে গভীর রাতে বিপুল পরিমাণ টাইলস সহ ট্রাক ডাকাতির পর ট্রাকসহ ডাকাতির মালামাল উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ। এই ঘটনায় জড়িত ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার, অপরাধ (উত্তর) আবু তোরাব মো: শামছুর রহমান।

 

তিনি আরো জানান, গত ২৩ জানুয়ারী গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন হোতাপাড়া ফুয়াং টাইলস ফ্যাক্টরী হইতে ফুয়াং কোম্পানীর সর্বমোট ৪২০ কাটন টাইলস ভর্তি একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ট্রাকটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে মেট্রো সদর থানাধীন ন্যাশনাল পার্কের ৩নং গেইট সংলগ্ন ইউটার্নে রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাতনামা ডাকাতরা ট্রাকটি থামাইয়া ট্রাক চালককে এলোপাথারীভাবে মারধর করে। পরে তাকে মহাসড়কে ফেলে দিয়ে ডাকাতরা ট্রাকসহ ট্রাকে থাকা মালামাল ডাকাতি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ট্রাক চালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে মেট্রো সদর থানায় একটি ডাকাতি মামলা করেন।

 

তিনি আরো জানান, ঘটনার পর সদর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে অভিয়ান চালিয়ে জয়দেবপুর থানাধীন হোতাপাড়া এলাকা থেকে গত ২৫ জানুযারী রাত ৩.৩০ ঘটিকায় মোঃ সমরাজ মোল্লা ও মোঃ তুষার আহম্মেদকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই রাতে মোঃ রোকনুজ্জামানকে আটক করা হয়। রোকনুজ্জামানের কাছ থেকে একটি ট্রাক ও ফুয়াং কোম্পানীর ৪০০ কাটন টাইলস উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ সন্ধ্যায় মোঃ কামাল হাওলাদার ও মোঃ আবু বক্কর রাজুকে আটক করা হয়। পরবর্তীতে আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৮ জানুয়ারী বাদীর ডাকাতি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। এসময় ঘটনায় জড়িত মোঃ সবুজ মিয়াকে আটক করা হয় এবং তার কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাহেন্দ্রা বলেরো পিকআপ উদ্ধার করা হয়।

 

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ কামাল হাওলাদার ও মোঃ আবু বক্কর রাজু ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের নাম উল্লেখপূর্বক গত ২৯ জানুয়ারী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

 

গ্রেফতারকৃত আসামীরা হলো,,১-মাদারীপুর জেলার সদর থানার মীরাকান্দি এলাকার মো: বোরহানের ছেলে মোঃ সমরাজ মোল্লা (৩৪), ২-ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কামালপুরের মৃত আমির হোসেনের ছেলে মোঃ তুষার আহম্মেদ (৩২),৩-কুষ্টিয়া জেলার কুমারখালী থানার খর্দ ভালুকার মো: আ: বারী মন্ডলের ছেলে মোঃ রোকনুজ্জামান (৪০), ৪-পটুয়াখালী জেলার সদর থানার দক্ষিণ চান্দুখালীর মৃত তুজুম্বার হাওলাদারের ছেলে মোঃ কামাল হাওলাদার (৩৯),৫- শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ঘাগড়া মন্ডলপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আবু বক্কর রাজু (৩৮) এবং ৬-নরসিংদী জেলার পলাশ থানার চলনা এলাকার কালাই হোসেনের ছেলে মোঃ রাজু মিয়া (৩২)। আসামীরা সকলেই গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ডাকাতি করে আসছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট